মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল ৭ টার দিকে শেরপুর থেকে আসা একটি পিকআপ যাহার নাম্বার ঢাকা মেট্রো ন- ১১-৩৫২৮ এবং ঢাকা থেকে শেরপুরগামী ট্রাক ঢাকা মেট্টো ট-২৪-৭৫৮৪ এর মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনা সংঘঠিত হয় । ঘটনাস্থলে পিকআপ এর ড্রাইভার মারা যায় । যাত্রী হয়ে পিকআপে উঠা নিহত আব্দুল কাদির (৪৫) তারবাড়ী হালুয়াঘাট থানার সন্ধাকুড়া গ্রামের
মৃত উসন আলীর ছেলে । অন্যজন হালুয়াঘাট আকানপাড়ার মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪৮) এবং তার ভাতিজা ফরিদ আহম্মেদ কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায় । ওসি তারাকান্দা মো: ওয়াজেদ আলী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন । যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
