সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহের তারাকান্দায় পাওনা টাকা চাওয়ায় অজুফা বেগম (২৮) নামে এক বিধবা নারীকে খুন করেছে দূর্বোত্তরা। জানা গেছে, উপজেলার বালিখা ইউনিয়নের বালিখা পৃর্ব মালিডাংগা গ্রামের মৃত এনামুল হক ওরফে এনার স্ত্রী অজুফা বেগমম (২৮) শুক্রবার ২৯ মার্চ সকালে ঘাস কাটতে মাঠে গিয়ে নিখোঁজ হয়। বাড়ির লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে মাঠের ফিশারীর পুকুরে খুটির সাথে বাধা অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান, একই গ্রামের নুরুল ইসলামের পুত্র নুরুন্নবি (৩০) নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসা বাদে পুলিশ কে জানান, এই মহিলা তার নিকট ২০০০ হাজার টাকা পায়, ঘটনার দিন তাকে মাঠে একা পেযে পাওনা টাকা চাইলে তর্কতর্কি হয়। এক পর্যায়ে ওই নারীকে কারেন্টের ছেকাঁ দিয়ে গুরুতর আহত করে ফিশারীর পুকুরে পানিতে ডুবিয়ে হত্যা করে খুঁটির সাথে বেধেঁ পালিয়ে যায়। এ বিষয়ে নিহত নারীর মা হাসনা আক্তার (৫৫) বাদি হযে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ রাতেই তদন্তে নামে। প্রধান আসামী নুরুন্নবীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। নিহত অজুফা বেগম বালিখা গ্রামের মৃত ওয়াজেত আলীর মেয়ে। সে পিত্রালয়ে বসবাস করত। তারা ৭ বছরের পপি নামে এক কন্যা সন্তান রয়েছে।
