২৩ অক্টোবর ডিবি (দক্ষিণ), টাঙ্গাইল জেলা পুলিশের একটি চৌকস টিম টাংগাইল সদর থানাধীন রাবনা বাইপাস এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ডিউটি, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টাংগাইল সদর থানাধীন আগবেথর সাকিনস্থ কালিবাড়ী তিন রাস্তার মোড়ে কতিপয় ব্যক্তি চোরাই মোটরসাইকেল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের চৌকস টিমটি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ০১ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ধৃত আসামী ০১। মোঃ শফি (৩০), পিতা- আব্দুল প্রামানিক, গ্রাম- গোহালিয়া বাড়ী, থানা- কালিহাতি, জেলা- টাঙ্গাইল এবং ধৃত আসামী ০২। মোঃ মিজানুর রহমান(৩১), পিতা- মোঃ আব্দুল বারেক, গ্রাম- আগবেথর, থানা- টাংগাইল সদর, জেলা- টাঙ্গাইল দ্বয়কে টাঙ্গাইল সদর থানাধীন কালিবাড়ী তিন রাস্তার মোড় হতে ইং ২২/১০/২০২৩ খ্রি. তারিখ ২১.১০ ঘটিকায় গ্রেফতার করা হয়। ধৃত আসামী ০১। মোঃ শফি (৩০) এর হেফাজত হইতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা।
ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাই মোটরসাইকেল বিক্রয়ের এর ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানার মামলা নং-১৮, তারিখ-২৩-১০-২০২৩ খ্রি: ধারা ৪১৩/৩৪/১০৯ পেনাল কোড রুজু হয়।
