কক্সবাজার জেলা প্রতিনিধি
র‍্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের কম্বনিয়াপাড়ায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ মে ২০২৪ তারিখ অনুমান ০৫.২০ ঘটিকার সময় র‍্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে কৌশলে দৌড়ে পালায়নের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি তার নাম-ঠিকানা প্রকাশসহ বিক্রয়ের উদ্দেশ্যে তার নিকট অস্ত্র-গুলি রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গীর বাম পাশের কোমরে বিশেষ কৌশলে গুজিয়ে রাখা অবস্থা হতে দেশীয় তৈরী ০১টি এলজি, ০২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ০১ রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিস্তারিত পরিচয় – মোঃ শফিক (৩২), পিতা-মৃত আব্দুল গফুর, মাতা-মৃত ছবুরা খাতুন, সাং-মৌলভীবাজার মরিচ্যাঘোনা, ১নং ওয়ার্ড, ইউনিয়ন-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ শফিক টেকনাফের মৌলভীবাজারস্থ কম্বনিয়াপাড়া এলাকার দুর্র্ধষ সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী ও পাহাড়ে আতংক সৃষ্টিকারী। এছাড়াও সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে এ সকল অপরাধের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় করে থাকে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *