টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ব্যারাক প্রাঙ্গণে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের লক্ষ্যে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া এর শুভ উদ্বোধন করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল। অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার সহযোগিতায় ছিলেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ ইদ্রিচ ও তার নেতৃত্বে ০৭ সদস্যের একটি টিম।

কর্মশালায় অগ্নিকান্ড সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনা থেকে জনগনের জান-মাল ও সরকারি সম্পদ রক্ষার্থে পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সার, উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞানের পাশাপাশি এ বিষয়ে জ্ঞান অর্জন করার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এছাড়া বর্তমান যুগে পুলিশ সদস্যদের বহুমূখী বিষয়ে জ্ঞান অর্জনের জন্য পরামর্শ প্রদান করেন।

কর্মশালায় অগ্নি নির্বাপক (Fire Extinguisher) যন্ত্রের ব্যবহার ও পরিচিতি, আহত ব্যক্তিদের সেবা, আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা অপসারন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে শেখানো হয়। এ সময় বাড়িতে, গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন প্রায়োগিক দিক উপস্থিত পুলিশ সদস্যদের হাতে কলমে শেখানো হয়।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ, আরআই, পুলিশ লাইন্স টাঙ্গাইল সহ সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *