স্থানীয় প্রতিনিধি
১৪ জুন ২০২৩ খ্রিস্টাব্দে সকাল ১১.৩০ ঘটিকায় জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহে বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ২৫ দিনব্যাপি আর্থ সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাপস ফলিয়া, পরিচালক, বিভাগীয় কার্যালয়, সমাজসেবা অধিদপ্তর।
আয়োজনের সভাপতিত্ব করেন জনাব আ: কাইয়ুম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ।
