মোঃ ইমরুল আহসান
এসআই(নিঃ) শ্রী রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দৌলত মুন্সি রোডে মোছাঃ রুনু বেগম (৫৫), স্বামী-মোঃ মামুন মিয়া @ ঢাকাইয়া মামুন এর অটো রিক্সার গেরেজ হোল্ডিং নং-৭৯/এন ভিতর হইতে ১৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ ১৯.৩০ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। শিল্পী বেগম (৪২), স্বামী-মৃত আঃ গনি, পিতা-মৃত আক্তার ফকির, মাতা-মৃত লাইলী বেগম, সাং-দৌলতমুন্সী রোড কৃষ্টপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন কাঠালী সাকিনস্থ ঢাকা থেকে ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে পল্লী বিদ্যুৎ এর অফিস সংলগ্ন মোঃ সোহরাব হোসেন (৪২) এর ভ্যারাইটিজ দোকানের সামনে ফাঁকা জায়গায় হইতে ১৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ রাত ০১.৩০ ঘটিকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রবিন (২৩), পিতা-মৃত মাইন উদ্দিন, মাতা-মৃত রওশন আরা, সাং-আকনপাড়া, হাদিসের মোড়, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ বর্তমান সাং-ডুবলিয়াপাড়া (রাজা মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী ও ভালুকা মডেল থানায় পৃথক মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *