চুরির জের ধরে গত ২২/০১/২০০৯ ইং তারিখে সকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ষোলাহাসিয়া গ্রামের কে ধৃত আসামী ১। মোঃ খলিলুর রহমান ড্রাইভার (৪০), পিতাঃ মৃত কলিম উদ্দিন, সাঃ চর ষোলাহাসিয়া(করইতলা), থানা:গফরগাঁও, জেলা: ময়মনসিংহ সহ তাহার আত্নীয় স্বজন মিলে ভিকটিমের বসত বাড়িতে প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে ফেলে রাখে। পরবর্তীতে এলাকাবাসী ভিকটিমকে ভালুকা উপজলা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে গেলে হাতাপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২/০১/২০০৯খ্রি. তারিখে মৃত্যুবরণ করে। পরবর্তীতে মৃতের মা রিনা(৬০) গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করে যা গফরগাঁও থানার মামলা নং- ১৯(১২)০৯, ধারা: ৩০২/৩৭৯/৩৪/পেনাল কোড পরবর্তীতে দীর্ঘদিন মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকার পরে গত ২৮/০৮/২০১৯খ্রি. তারিখে বিজ্ঞ আদালত উক্ত মামলায় রায় যাবজ্জীবন প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল আসামিদের অবস্থান সনাক্তের মাধ্যমে অদ্য ইং ১৯ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখ রাত্রি ০২.০০ ঘটিকার সময় লক্ষ্মীপুর জেলার সদর থানা এলাকা হতে জুয়েল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্যতম প্রধান পলাতক আসামী ১। মোঃ খলিলুর রহমান ড্রাইভার (৪০), পিতাঃ মৃত কলিম উদ্দিন, সাঃ চর ষোলাহাসিয়া(করইতলা), থানা:গফরগাঁও, জেলা: ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে গফরগাঁও থানায় হস্তান্তর করা হইয়াছে।
