মোঃ ইমরুল আহসান
জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার কর্মরত এসআই(নিঃ)/মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা,কুষ্টিয়া ১৭ ফেব্রুয়ারী দৌলতপুর থানাধীন মশাউড়া গ্রামস্থ জনৈক হানিফ এর সারের দোকানে সামনে মথুরাপুর টু দৌলতপুর গামী পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ সবুজ খান(৩৫) পিতা-মৃত নাছির উদ্দিন খান, সাং-রাজপুর(কেলিকো মিলস) থানা ও জেলা-পাবনা হেফাজত হইতে ১০০(একশত) বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কার সহ আটক করেন।
পুলিশ সুপার, কুষ্টিয়া এর নির্দেশনায় কুষ্টিয়া জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।
