আরিফ রববানী
ময়মনসিংহ
দেশ ও এলাকার উন্নয়নের স্বার্থে সব শ্রেণী ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

রবিবার (১৮মে) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজনে দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা উন্নয়ন সম্বন্বয় কমিটির মাসিক সভায় জেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে এই আহবান জানান ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

মুফিদুল আলম বলেন, এলাকা ছাড়াও দেশের উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থাকার কারণে ময়মনসিংহ জেলায় বিভিন্ন উন্নয়নমুলক কাজ করা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, কোনো ভালো উদ্যোগের জন্য একটি মানুষের শুধু ভাল মন মানসিকতাই যথেষ্ট। তা থাকলেই দেশ ও এলাকার জন্য ভাল কিছু করা যায়। যেমনটি ময়মনসিংহ এলাকায় করা সম্ভব হয়েছে।

সভায় ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, জেলার এলজিইডি’র আওতাধীন রাস্তা মেরামতের ৭০% কাজ সম্পন্ন হয়েছে এবং ৩০% চলমান রয়েছে। তাছাড়া সকল উপজেলা হতে প্রাপ্ত মেরামত যোগ্য রাস্তার তালিকা বরাদ্দ প্রাপ্তি এবং অনুমোদন সাপেক্ষে মেরামত কাজ বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়মনসিংহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা জানান, কাজের গুণগতমান বজায় রেখে গৃহীত প্রকল্পসমূহের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে এবং চলমান প্রকল্পসমূহ নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে।
ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, সমগ্র দেশে নিরাপদ পনি সরবরাহ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য বিভিন্ন ধরনের পানির উৎসের ১৭৪০ টি নলকূপের বরাদ্দ পাওয়া গিয়েছে এবং কার্যাদেশ প্রক্রিয়াধীন আছে। প্রকল্প শুরু হতে বরাদ্দকৃত ২০৮৭৪ টি বিভিন্ন পানির উৎসের মধ্যে ১৮৯৬০ টি পানির উৎসের কাজ সম্পন্ন হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। সভায় সরকারের বিভিন্ন দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *