মোঃ ইমরুল আহসান
পলক ভাইয়ের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে
সিংড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ৬০, নাটোর-৩ (সিংড়া) আসনের মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল আইসিটি প্রতিমন্ত্রী, চলনবিলের মাটি ও মানুষের প্রিয় সন্তান, দীর্ঘদিনের অবহেলিত, উন্নয়ন বঞ্চিত, অন্ধকারাচ্ছন্ন, সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে পরিচিত আমাদের এই জনপদকে উন্নত, আধুনিক, আলোকিত, নিরাপদ, মানবিক সিংড়া হিসেবে গড়ে তোলার একমাত্র কারিগর, আধুনিক সিংড়ার রূপকার, স্মার্ট সিংড়ার স্বপ্নদ্রষ্টা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আস্থাভাজন, ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয় ভাইয়ের স্নেহধন্য, নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি
জননেতা জুনাইদ আহমেদ পলক এর নির্বাচনী উঠান বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে।
৯ নং ওয়ার্ডের সহস্রাধিক ভোটারের অংশগ্রহণে উঠান বৈঠকে ওয়ার্ডের বিভিন্ন মহল্লার সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে তাদের গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ, দাবি-দাওয়া তুলে ধরেন৷
উন্মুক্ত আলোচনায় জেলা, উপজেলা, পৌরসভা এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনসাধারণের মতামত, পরামর্শ গুরুত্ব সহকারে শোনার পাশাপাশি দলের পক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করেন৷
বাংলাদেশের জনগণের জন্য শেখ হাসিনার সরকারের গৃহীত এবং বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, জুনাইদ আহমেদ পলক এর হাত ধরে সিংড়ার অভূতপূর্ব উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি
জুনাইদ আহমেদ পলক এর নেতৃত্বে সিংড়ার চলমান উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট প্রার্থনার মাধ্যমে উঠান বৈঠক সফলভাবে সমাপ্ত হয়।
