জামালপুর জেলার পুলিশ সুপার,নাছির উদ্দিন আহমেদ এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ, কাজী শাহনেওয়াজ এর নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় অফিসার্স ফোর্সসহ গতকাল ৫ জুলাই আনুমানিক রাত ২০.১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর পৌরসভাস্থ রেলওয়ে কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে রশিদ মোল্লা(৪৭), পিতা- চাঁন মিয়া মোল্লা,সাং- কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ ঢাকাকে দেশীয় তৈরী পাইপগান ও দুটি কার্তুজ সহ হাতেনাতে গ্রেফতার করে।

জামালপুর থানায় উক্ত ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।আসামিকে ০৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর নামে কুমিল্লা সদর দক্ষিণ থানায় দুটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। বকশিগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *