মোঃ ইমরুল আহসান

কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষে জামালপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থ বছরের রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, মুগ ও মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে । সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন অডিটোরিয়ামে এই বীজ বিতরণ করা হয়েছে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সমাপনী বক্তব্য প্রদান ও বীজ এবং সার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা সহ প্রমূখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *