মোঃ ইমরুল আহসান
“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলা পুলিশ হতে সম্প্রতি বদলি আদেশ প্রাপ্ত জনাব এম এম ময়নুল ইসলাম,ডিআইও-১, জামালপুর এঁর সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিসূত্রে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১২.০০ ঘটিকায় জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর মহোদয়-এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তা’র বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ বিদায়ী অতিথি একজন পেশাদার ও আলোকিত কর্মকর্তা আখ্যা দিয়ে তাঁর জামালপুর জেলায় বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ বক্তব্য প্রদান করেন। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি এবং সহকর্মীরা বিদায়ী অতিথি’র পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বিদায়ী অতিথি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল, চৌকস, পরিশ্রমী, দক্ষ গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করেন।
তিনি, তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং জামালপুর জেলা পুলিশ হতে শিক্ষণীয় বিষয়গুলো নতুন কর্মস্থলে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশ তথা দেশের অগ্রগতিতে তাঁর সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরবর্তীতে বিদায়ী অতিথি মহোদয়কে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য জনাব এম এম ময়নুল ইসলাম ১৯৯২ সালে ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ যোগদান করেন।
এসময় জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব সুমন কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর; জনাব স্বজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); সহ সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
