সৈয়দ মুনিরুল হক নোবেল

জামালপুরের বকশীগঞ্জে র‍্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ আনারুল, আব্দুর রেজ্জাক ও ইউনুস আলী নামে তিন জনকে আটক করেছে র‍্যাব ১৪ জামালপুর।
মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গোপম সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও মাদক কারবারিকে আটক করা হয়। র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে ঢাকা মেট্রো- ন ১৮-১৬০৬ নম্বরের একটি ট্রাক বকশীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে র‍্যাব ট্রাকটিতে তল্লাশি চালায়। এসময় ট্রাকের বডি থেকে ১২ টি প্যাকেট থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ট্রাক ও একটি মোটর সাইকেলসহ ৩ জনকে আটক করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *