সৈয়দ মুনিরুল হক নোবেল

গত ৯ জুন বেলা সাড়ে এগারোটায় জামালপুর টু ময়মনসিংহ মহাসড়কের রানাগাছা এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাক বেপরোয়া ও দ্রুতগতিতে জামালপুরগামী ইজিবাইককে সজোড়ে ধাক্কা মেরে চূর্ণবিচূর্ণ করে ফেলে এতে করে অটোচালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হয় এবং চিকিৎসা চলাকালীন চারজন মারা যায় ও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় জামালপুর থানার মামলা নম্বর ৩৫, তারিখ ০৯/০৬/২৩, ধারা- সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮/১০৫ রুজুর পর জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের দিক নির্দেশনায় জামালপুর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এর তত্ত্বাবধানে তদন্তকারী অফিসার এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ কাশর এলাকা থেকে মামলা রুজুর মাত্র ২৪ ঘন্টার মধ্যে ঘাতক ট্রাকের চালক আসামি মোঃ নিহাত মিয়া (২৪), পিতা- মরহুম হাবিব মিয়া, সাং- কাশর লাখিবাড়ি, থানা-ময়মনসিংহ, জেলা ময়মনসিংহকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *