মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

গত (২৫) সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ১০:৫০ ঘটিকায় অভিযান পরিচালনা করে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চকৌস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল এর নেতৃত্বে পারিবারিক অধ্যাদশ মামলার সাজাপ্রাপ্ত আসামীকে জয়পুরহাট জেলার সদর থানাধীন দাদরা এলাকা হতে গ্রেফতার করেছে।

আটককৃত আসামী মোঃ আমিনুর রহমান ওরফে আনিছুর (৩৫), পিতা-নাছির উদ্দীন, সাং-পূর্বপালী, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট ।
র‍্যাব জানায় মামলার রায় হওয়ার পর থেকেই র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী মো আমিনুর রহমানকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *