মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে ২৩ অক্টোবর ২০২৩ ইং তারিখ রাতে জয়পুরহাট জেলার সদর ধানাধীন পূর্ব পাড়–লিয়া এলাকা হতে ৪২ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক
আটককৃত আসামী মোঃ আজাদ হোসেন (৪২), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-পূর্বপাড়–লিয়া, থানা-সদর, জেলা-জয়পুরহাট
র‍্যাব জানায় গ্রেফতারকৃত আসামী আজাদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে জঅই-৫, ঈচঈ-৩ এর গোয়েন্দা দল উক্ত মাদক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গত ২৩-১০-২০২৩ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে জয়পুরহাট জেলার সদর থানাধীন পূর্বপাড়ুলিয়া নামক এলাকায় অবস্থান করলে আসামিকে আটক করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *