মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
গত ২১ নভেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক ২ টায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ঘটিকায় নাশকতা মামলার আসামীকে আটক করেছে জয়পুরহাট র্যাব।
আটককৃত আসামী মোঃ মমিন ওরফে মবিন (৩৫),পিতা-মৃত জালাল মন্ডল, গ্রাম- পাচুরচক সোনারপাড়া, থানা ও জেলা-জয়পুরহাট ।
র্যাব জানায় দেশব্যাপী চলমান অবরোধের অংশ হিসেবে গত ১৮ নভেম্বর ২০২৩ তারিখে রাত সাড়ে ৯টার দিকে চকদাদরা ফকিরপাড়া গ্রামস্থ খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বে সড়কে ৮/১০ জন দুর্বৃত্তরা বগুড়া-নম্বর-১১-১২৬৫ পিকআপ গাড়িতে অগ্নিসংযোগ করে।
ঘটনাস্থল থেকে জানা যায়, বগুড়া থেকে পিকআপ টি জয়পুরহাটের দিকে আসছিল। গত ১৮/১১/২০২৩ তারিখ রাত সাড়ে ৯টার দিকে চকদাদরা ফকিরপাড়া গ্রামস্থ খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বে সড়কে পিকআপ এর গতিরোধ করে ০৮/১০ জন লোক এসে পিকআপে ইটপাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। সংবাদ পাওয়ার সাথে সাথেই তাৎক্ষণিক র্যাব এর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
