মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পৌরশহরের বৈরাগীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, স্কোয়াড কমান্ডার মোঃ ইমদাদ হোসেন বিপুল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট, উপজেলা ভূমি অফিস, জয়পুরহাট এর নেতৃত্বে জয়পুরহাট সদর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে সোহাগ বেকারী এর মালিক মোঃ মোহন (৫ ) হাজার রাতুল বেকারী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মো: হায়দার আলী রাতুল কে ৩০ হাজার, জনতা বেকারী এর মালিক আহমেদ আলী ভূলু কে ২ হাজার ও মা ফুড বেকারীর এর মালিক মো নুরুনবী সিদ্দীকি কে ২০ হাজার করে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত সময়ে মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরীর ভেজাল কাঁচামাল ও উপাদানসমূহ ধ্বংস করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *