মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
গত (২৫ )সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ৯:৩০ ঘটিকায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অর্থঋণ মামলার সাজাপ্রাপ্ত আসামীকে জয়পুরহাট জেলার সদর থানাধীন খঞ্জনপুর বাজার এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-০৫, জয়পুরহাট ক্যাম্প।
গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ আব্দুস সাত্তার (৫৪), পিতা-আব্দুল্লাহ বিশ্বাস, সাং-শান্তিনগর, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট ।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
