লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
কালাই উপজেলা শাখা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের আয়োজনে ১ অক্টোবর
২০২৫ থেকে কর্মবিরতি শুরু । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবীকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং, ১৪ তম গ্রেডে আপগ্রেডেশন সহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইপিআই ও আসন্ন টিসিভি ঠিকাদান ক্যাম্পেইন সহ সারা বাংলাদেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন নের কর্মচারীগণ সকল প্রকার কার্যক্রম ১ লা অক্টোবর হতে ১০ই অক্টোবর ২০২৫ ইং তারিখ হতে বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে এবংচলবে। কর্ম বিরতিকালে কর্মচারীদের মধ্য থেকে তাদের দাবি আদায়ের লক্ষে বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন এর সভাপতি এম এ মোমেন, সহ-সভাপতি রেজওয়ান নবী, সাধারণ সম্পাদক মাহবুর আলম, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক নাদিরা সুলতানা, কার্যকরি সদস্য আতিয়ারা খাতুন ও বিলকিস বানু, স্বাস্থ্য পরিদর্শক গোলাম মোস্তফা ও দিলরুবা খানম সহ আরো অনেকে।
