লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাইয়ে আলু চাষী কৃষকরা জানান বিভিন্ন ব্যাংক, এনজিও থেকে ঋণের টাকা নিয়ে আলু চাষ করে উত্তোলনের পর আলু হিমাগারের সংরক্ষণ করি এবং আরো জানান আমরা সেখান থেকে পর্যায়ক্রমে আলু উঠায়ে নিজেরা খাই এবং বাজারে বিক্রি করে থাকি এছাড়াও আলুর বীজ হিমাগারে সংরক্ষণের জন্য রেখে দেই। গত মৌসুমে ৬৫ কেজির আলুর প্রতিটি বস্তা হিমাগারের মালিক কর্তৃক ২৭০ টাকা হতে ২৯০ টাকা নিতেন। এ বছর টাকা বাড়িয়ে ৩৫০ টাকা হতে ৩৬০ টাকা বৃদ্ধি করায় আমরা আলু চাষিরা হিমশিম খাচ্ছি। কালাই উপজেলা ছাড়াও পাশের অন্যান্য জেলা ও উপজেলায় আলুর বস্তার ভাড়া বৃদ্ধি করা হয়নি। চলতি মৌসুমে হিমাগারের মালিক কর্তৃক সংরক্ষিত আলুর বস্তার ভাড়া বৃদ্ধি করার প্রতিবাদে অত্র কালাই উপজেলার আলু উৎপাদনকারী কৃষকদের আয়োজনে ১৯শে মে ২০২৪ রবিবার সকাল ১১টায় উক্ত উপজেলার পুনট গ্রামের বাসিন্দা জিয়াম ও সরাইল গ্রামের বাসিন্দা ইমরান এর নেতৃত্বে জয়পুরহাট ও বগুড়া মহাসড়কের পাশে আর বি কোল্ড স্টোরেজের সামনে সাড়ে ১১ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত আধা ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচিতে উপেজলার বিভিন্ন এলাকার আলু চাষীরা অংশগ্রহণ করেন। ৬৫ কেজি আলুর প্রতিটি বস্তা ২৭০ টাকা হতে ২৯০ টাকা অর্থাৎ পূর্বের ওই মূল্য বহাল রাখার দাবি জানিয়েছেন। এরপর মানববন্ধনকারীরা কালাই ইউএনও মহোদয়ের অফিসে গিয়ে একটি স্মারকলিপি জমা দিয়ে বাড়িতে চলে যান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *