লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাট কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ই অক্টোবর ২০২৬ শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ ভবনের সম্মেলন এর কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে পৌরসভা ও উপজেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্ঃ প্ঃ কর্মকর্তা ডাক্তার আ,স,ম ওবায়দুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার (সোহেল) পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল আলিম সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা খাইরুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন,কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)সাইফুল ইসলাম বকুল, কালাই উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাইহান উদ্দিন, ওমর কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার,থুপসারা দাখিল মাদ্রাসার সুপার মতিয়র রহমান, মাত্রাই ইউপি প্যানেল চেয়ারম্যান আম্বিয়া খাতুন, পুনট ইউপি প্যানেল চেয়ারম্যান মোরশেদুল হক ও আম্মেদাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান বাসেদুর রহমান বাসেদ, বিডি বিডিক্লিন তামিম সরকার,কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান ও সাংবাদিক আতাউর রহমান।

সভাপতি ইউএনও মহোদয় ফয়সাল আহমেদ সমাপনী বক্তব্যে বলেন আগামী ২২ শে অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার গোটা পৌরসভা ও উপজেলায় দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। সকাল সাড়ে ৯ টায় কালাই টিএনটি অফিসের পাশে কচুরিপানা পুকুর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে।

উল্লেখিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল বারী স্যার উপস্থিত থাকবেন।

এছাড়াও তিনি আরো বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত সকলের সহযোগিতা চেয়ে প্রস্তুতিমূলক সভার সমাপ্তি ঘোষনা করেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ৫ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক, পৌরসভা -কর্মচারী, সাংবাদিক কর্মী অত্র সভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *