মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল্লাহ আল মামুন, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো: সেন্টু মিয়া।
পরিদর্শনকালে ইউএনও প্রতিটি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা, আলোকসজ্জা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেন ও তাদের শারদীয় পূজার শুভেচ্ছা জানসন এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্হিত ছিলেন,পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার,যুগ্ম আহ্বায়ক ফকির মো :সায়েদ আল মামুন শহীদ ফকির, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তি।
এছাড়া ও উপস্হিত ছিলেন,শ্যামগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মো: আনোয়ার হোসেন খান সুপ্লব,প্রেসক্লাবের সভাপতি মো: আল ইমরান,সহসভাপতি মো: আশিকু্জ্জামান,কোষাধক্ষ্য মো: সাখাওয়াত হোসেন মামুন সহ অনেক সাংবাদিকবৃন্দ।
ইউএনও মো: শফিকুল ইসলাম বলেন, “দুর্গাপূজা বাঙালির সার্বজনীন উৎসব। এই উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও আনসার বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
ওসি মো: আবদুল্লাহ আল মামুন বলেন, “প্রতিটি মণ্ডপে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং চলছে।
পূজা মণ্ডব পরিদর্শন শেষে প্রশাসনের কর্মকর্তারা শ্যাম গঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে পরিচিত হন ও শুভেচ্ছা বিনিময় করেন।
