আরিফ রব্বানী
ময়মনসিংহ
শারদীয় দুর্গাপূজা উদযাপনে ময়মনসিংহ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের পূজামণ্ডপের সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ও ফোর্সকে দিকনির্দেশনা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার কামরুল হাসান।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ৩টায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) এ দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের
উদ্দেশ্যে ব্রিফিং এ এই আহবান জানান তিনি।

ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পূজামণ্ডপগুলোর সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করা, পূজারী ও দর্শনার্থীদের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য দায়িত্বরত অফিসার ও ফোর্সকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

তিনি দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন, সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং পূজামণ্ডপে আগত পুণ্যার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।

শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিলসহ ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

দুর্গাপূজা চলাকালে জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং সব ধর্মের মানুষের অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে উৎসব উদযাপন নিশ্চিত করতেই
জেলা পুলিশ এ ব্রিফিং এর উদ্যোগ নেন বলে জেলা পুলিশ সুত্র জানিয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *