লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে শারদীয় ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ , খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনীশ চৌধুরী।
উপজেলা পরিষদের সিএ এসএম শওকত এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমীর কুমার কুন্ডু, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার মহন্ত।
এছাড়াও অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির ও কালাই থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মৌদুদ আলম সরকার। তিনারা বলেন নিরাপত্তা এবং নিরাপদে সুন্দরভাবে পূজা উদযাপন করার লক্ষ্যে বিএনপি দলের পক্ষ থেকে আমাদের সহযোগিতা আছে এবং থাকবে।
এরপর কালাই থানা ইনচার্জ (ওসি) সাইদুল আলম বক্তব্যের মাধ্যমে বলেন যাতে করে সনাতন ধর্মালম্বী (হিন্দু সম্প্রদায়ের) লোকজন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে শান্তি-শৃঙ্খলার মধ্যে দিয়ে পূজা উদযাপন পারেন এ বিষয়ে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে এবং পপাশাপাশি পুলিশী টহল সর্বক্ষণ থাকবে। প্রত্যেকটি পূজা মন্ডপে ৬ জন আনসার ভিডিপর সদস্য ডিউটি করবে ।কোন দুর্ঘটনা ঘটার আগে খবর দেবেন ঘটনা স্থানে যাইতে দেরি হবে না। এসব কথা ব্যক্ত করে তিনি বক্তব্য শেষ করেন। এরপর বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক ও কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান বক্তব্য দেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক অত্র পূজা উদযাপন প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে সভার সভাপতি ইউএনও মহোদয় বক্তব্যে বলেন সনাতন ধর্মাবলম্বীর লোকজন নিরাপদে সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা পালন করতে পারেন এ লক্ষ্যে আমার সার্বিক সহযোগিতা সর্বক্ষণিক থাকবে। যে কোনো দুর্ঘটনার পূর্ব মুহূর্তে তথ্য দিয়ে সহযোগিতা করার কথা বলিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন।
