মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে পুলিশ সুপারের নির্দেশনায় আজ ১৩ অক্টোবর/২০২৬ গভীর রাতে পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে পত্নীতলা থানাধীন পার্টি আমলাই পাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে আসামি ১। শ্রী অরুণ চন্দ্র বর্মন ( ৪২) পিতা- শ্রী তারাপদ বর্মন কে তার নিজ বসতবাড়ীতে আটক করে আসামির নিজ শয়ন কক্ষের ভিতর হইতে প্লাস্টিকের বস্তার মধ্যে ৫০ টি প্লাস্টিকের বোতলে রক্ষিত ২৫০ মিলি করে মোট ১২.৫ (বারো লিটার পাঁচশত মিলি) দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার মূলে জব্দ করা হয়।
এ ব্যাপারে পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।
