লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলা বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে ১৭ ই নভেম্বর হতে ১৯ শে নভেম্বর ২০২৪ মঙ্গলবার কালাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে কাব -স্কাউট ব্যাজ কোর্স ২০২৪ শাপলা অ্যাওয়ার্ড প্রস্তুতিমূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। তিনি স্কাউটস এর তাৎপর্য ও গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে স্কাউটসের নিয়মাবলী মেনে চলার পরামর্শ দিয়ে কথা বলা শেষ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই উপজেলা বাংলাদেশ স্কাউট কমিশনার ভূগোইল দাখিল মাদ্রাসার সুপার মনয়েম ও উক্ত উপজেলা বাংলাদেশ স্কাউট সাধারণ সম্পাদক থুপসারা সেলিমিয়া দাখিল মাদ্রাসা সুপার মতিয়র রহমান সহ আরো অনেকে। উল্লেখিত ক্যাম্পে অত্র উপজেলার ৫৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। ১৯ শে নভেম্বর মঙ্গলবার বিকেল ৩ টায় কাব-স্কাউট ব্যাজ কোর্স ২০২৪ শাপলা অ্যাড ওয়ার্ড প্রস্তুতি মূলক ক্যাম্প এর সমাপ্তি ঘটে। এ সময় উক্ত উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *