হোসেন
ক্রাইম রিপোর্টার
গাইবান্ধার ৫নং বল্লমঝার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম খোলাবাড়ি নিবাসী আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে মোহাম্মদ সেকেন্দার মিয়া। জীবন বাঁচানোর তাগিদের সপরিবারে ঢাকায় অবস্থান করেন এবং সেখানে একটি মুদির দোকান ও গ্যারেজ খুলে ব্যবসা চালু করেন। তার পরিশ্রমে অর্জিত টাকা দিয়ে বাবার কাছ থেকে( ০৪) শতক জায়গায় কিনে নিয়ে একটি ছাদ পিটানো বাড়ি করেন, সেই বাড়ি দেখাশোনার জন্য তার ছোট বোন জামাই মনারুলকে দায়িত্ব দিয়ে আসে। একপর্যায়ে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ঋণ গ্রস্তের মধ্যে পড়ে যায়, তৎ- সময় সেকেন্দার আলী তার স্ত্রীর সঙ্গে আলোচনা করে, আর্থিক দেনা পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত নেন। ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন গত ০৬/০৩/২০২৪ ইং তারিখ ১১ ঘটিকার সময়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের কে জানাইয়া, নিজ অর্থের তৈরি নিজস্ব নির্মাণাধীন বসতবাড়ি বিক্রি করার প্রস্তাব করিলে বর্ণিত আফরোজা ও তার স্বামী মনারুল উত্তেজিত হইয়া মারপিট করার জন্য সেকেন্দার আলীকে মৃত্যুর হুমকি দেয়। চিৎকার ও চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন সহ আসিয়া সেকেন্দার মিয়াকে উদ্ধার করে নেন। আমার টাকার নির্মানাধীন বাড়ী ও জায়গা বিক্রি করতে দিবে না, আত্মসাৎ কারি মনারুল ও আফরোজা বলে সেকেন্দার তোর কিসের জায়গা কিসের বাড়ি, এসব আমাদের আমরাই ভোগ করব এবং নিজেরাই ক্ষতিগ্রস্ত হইয়া উল্টা সেকেন্দার মিয়ার নামে মিথ্যা মামলা, জেল, ও আর্থিকভাবে সর্বস্বান্ত করবে বলে। অসহায় সেকেন্দার মিয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। পূর্বে এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু সেকেন্দার মিয়া আইনিভাবে কোন সুফল পায়নি।
