মিনহাজুল আবেদীন
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর আমির ফয়জুল করিম চরমোনাই কে হামলার প্রতিবাদে ময়মনসিংহ জেলার সকল উপজেলার নেতাকর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করে । এক পর্যায়ে ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্র টাউন হলের মোড় এসে জমায়েত হয়, নেতাকর্মীদের বক্তব্যে তাদের প্রতিবাদী মনোভাব প্রকাশ করে ।
তাদের বক্তব্যের মাধ্যমে কয়েকটি দাবি জানায় এবং হামলার প্রতিবাদে তারা হামলাকারীদের কঠোর শাস্তির দাবিও জানায়।
একে একে সকল নেতাকর্মীই তাদের বক্তব্য পেশ করেন। তারপর বক্তব্য শেষে শান্তিপূর্ণভাবে সবাই গন্তব্যে চলে যায়
