মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গৌরীপুর উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক, ১৪৮ ময়মনসিংহ -৩ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীর্ষের পরিচালনা কমিটির সদস্য সচিব,মেমোরিয়াল স্পেশালইজড,মেমোরিয়াল ডায়াগনোস্টিক সেন্টার,নিরাপদ হাস পাতালের ব্যবস্হাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো: আবদুর রহমান বাবুল।
ধানের শীর্ষের প্রার্থীকে জয় লাভ করার ক্ষেত্রে সব চেয়ে তিনিই গুরুত্বপূর্ণ ও মাস্টার মাইন্ড হিসাবে কাজ করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, ছোট-বড় সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেয়।
তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে অসহায়, দুস্থ ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে তাদের মুখে হাসি ফোটাই।
ঈদের এই আনন্দময় উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে সবাই মিলে ঈদের খুশিকে ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের জীবন ঈদের দিনের মতোই রঙিন হোক এমন প্রত্যাশা করেন।
আবদুর রহমান বাবুল আরও বলেন, গৌরীপুর উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও আধুনিক অবকাঠামো গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এজন্য তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গৌরীপুর বাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি গৌরীপুর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
গতকাল বুধবার আঃ রহমান বাবুল এর পক্ষ থেকে তাহার নিজ গ্রামের বাড়ি থেকে মইলাকান্দা ইউনিয়ন সহ দূর দূরান্ত থেকে আগত অসহায় দুস্হ মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
