মোঃ আল ইমরান
গৌরীপুর,ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে কর্মবিরতিতে থাকা পৌর কর্মচারীরা পৌরসভার মেয়র সৈয়দ রফিকের পদত্যাগ,শাস্তি ও বিচারেরর দাবিতে উত্তেজিত আন্দোলনকারী ১৯ আগস্ট সোমবার দুপুরে গৌরীপুর পৌরসভায় তালা দেয়।
এ সময় পৌরসভার১০০ থেকে ১৫০ কর্মচারী সাধারণ জনতা উপস্হিত ছিল।
আন্দোলন কারীরা বলেন,সৈয়দ রফিক আঙুল ফুলে কলা গাছ,রফিক আমদের বেতন ভাতা না দিয়ে,আমাদের বেতন ভাতার টাকা আত্নসাধ করে আঙুল ফুলে কলা গাছ হয়েছে।সৈয়দ রফিকের কাছে আমরা পৌর কর্মচারীরা এক থেকে দুই বছরের বেতন ভাতা পাই।
বকেয়া বেতন চাইলেই তিনি চাকুরী থেকে চাটাই,মিথ্যা মামলা হামলার হুমকি দিত।

গৌরীপুর পৌর সভার সহকারী কর আদায়কারী,ও পৌরফেডারেশনের ভার প্রাপ্ত সভাপতি মোঃ কামরুজ্জামান বলেন,সৈয়দ রফিকের যে পর্যন্ত শাস্তি ও পদত্যাগ না হবে আমরা সে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব, কর্মে ফিরে যাব না।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা বলেন,পৌরসভা তালাবদ্ধই থাকবে,যে পর্যন্ত আমরা আমাদের অধিকার ফিরে না পাব।
পৌরকর্মচারীরা উপজেলা প্রশাসন, আর মি এবং প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুসের সহযোগিতা কামনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *