মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের যাত্রীবাহী কোচ ও পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত।। ২জন আহত হয়েছে।
গেল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কোমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার উত্তেজিত জনতা ঘাতক হানিফ পরিবহন টিকে আটক করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
প্রতক্ষ্যদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী কোচের সাথে বিপরিত দিক থেকে আসা একটি পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পিকাপ ভ্যান দুমড়ে-মুচড়ে যায়, এবং ঘটনাস্থলে বেলাল হোসেন (২২)নামে এক ব্যক্তি নিহত হয়।ও ২ব্যক্তি আহত হয়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পলাশবাড়ী ইউনিটের ইনচার্জ মশিউর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে আহত ২জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ও নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।নিহত বেলাল পলাশবাড়ী উপজেলার পুর্ব মির্জাপুর বাসুদেবপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
এলাকাবাসী ঘাতক হানিফ পরিবহনের কোচটি আটক করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে।পরে হাইওয়ে পুলিশ ঘাতক কোচটি থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে আমাদের সময় প্রতিনিধিকে জানান, ঘাতক যে হানিফ পরিবহনটি বিক্ষুব্ধ জনতা পুলিশে দিয়েছে, সেটি হানিফ পরিবহন কোম্পানি বলছে দুর্ঘটনা ঘটায়নি। তবে কোচটি থানায় আটক আছে।
সচেতন মহল, বেপরোয়া পরিবহনের সংঘর্ষে একের পর এক দুঘর্টনায় উদ্বেগ প্রকাশ করে,বে-পরোয়া পরিবহনগুলি ছেড়ে নেওয়ার পায়তারা বন্ধে প্রতিটি দুর্ঘটনার কবলিত গাড়ীকে মামলার আওতায় আনা সহ ঘন-ঘন দুর্ঘটনা রোধে, দুঘর্টনা নিয়ে লুকোচুরি নয়, প্রতিটি দুঘর্টনায় কবলিত নিহত ব্যক্তিদের নাম, ঠিকানা রেকর্ড ভুক্ত করাসহ দুর্ঘটনার কারন উদঘাটনে উর্দ্ধতন তদন্ত কমিটি গঠনের দাবী জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *