মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর মাছ বাজার নিয়ে দীর্ঘদিনের অভিযোগ-অণুযোগ ও ভোগান্তি অবসানের কাজ শুরু হয়েছে। এ স্থানে একটি আধুনিক মাছ বাজার ও বহুতল ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন পৌর পিতা মেয়র মুকিতুর রহমান রাফি।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ঘেঁষে সড়ক সংলগ্ন মাছ বাজার ভাঙ্গার কাজ শুরু হয়। পর্যায়ক্রমে মাছ বাজার সংলগ্ন মুদি দোকান ও মাছ আড়ত ভেঙ্গে ফাঁকা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। পরে এ স্থানেই নির্মাণ করা হবে আধুনিক চারতলা ভবন। যার নিচ তলায় থাকবে খুচরা মাছ বাজার এবং মাছ আড়তটি সরিয়ে নেওয়া হবে। মাছ আড়তটি গোবিন্দগঞ্জ পেকস হাসপাতালের অদূরে মহাসড়ক সংলগ্ন একটি স্থানে বসানো হবে বলে জানা গেছে।

মাছ বাজারের সেড ভাঙ্গার সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র। তিনি জানান, গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান মহোদয়ের আন্তরিকতায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান করা সম্ভব হচ্ছে। জরাজীর্ণ সেডটি অকশন দেওয়া হয়েছে। তারা এটি অপসারণের পর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। নির্মাণ করা হবে আধুনিক মাছ বাজার ও চারতলা ভবন। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বি.এ বালিকা বিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষক-শিক্ষার্থী ও পৌর নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে পারছি এজন্য সবার আন্তরিকতা কামনা করছি।

তিনি আরও জানান, আপতকালীন সময়ে খুচরা মাছ বাজারটি বাজার সংলগ্ন পৌর ড্রেনের ওপর বসবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *