মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জজেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সকল জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পৌর বিএনপির সহ-সভাপতি রানা।
রানা শুভেচ্ছায় বলেন, “ঈদ শুধু আনন্দের নয়, এটি মানবিকতা, সহমর্যাদা এবং ভ্রাতৃত্ব প্রদর্শনের দিনও বটে। সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুক—এটাই আমার কামনা।”
তিনি আরও আশা প্রকাশ করেন, এই পবিত্র উৎসব ১২ নম্বর ওয়ার্ডের প্রতিটি পরিবারের জন্য শান্তি, সম্প্রীতি ও সুখসমৃদ্ধি বয়ে আনবে।
রানার বার্তায় স্পষ্ট হয়ে উঠেছে, ঈদ কেবল উৎসব নয়, একে সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধের প্রতীক হিসাবেও দেখা উচিত।
