মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

দুগ্ধের অপর শক্তিতে মেতে উঠি এক সাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস  ২০২৫ পালন উপলক্ষে ও শিক্ষাথীদের দুধ খাওয়ানো এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় হল রুমে 

জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডঃ গোবিন্দ চন্দ্র সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ( যুগ্ম সচিব) । 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো,গোলাম কবির। 

  দুধ খাওয়া হলে কি কি উপকার  সে বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন অতিথিরা।

প্রধান অতিথি প্রায় ৫ শতাধিক  শিশু ছাত্র/ ছাত্রীদের মাঝে দুধের প্যাকেট তুলে দেন। 

এ সময় প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, জেলা প্রাথমিকশিক্ষা অফিসার , সহকারী পুলিশ সুপার সোহেল রানাসহ ৩ টি স্কুলের ছাত্র/ ছাত্রী ও শিক্ষক গন উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *