মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই প্রথমবারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফারজানা আক্তার। রবিবার (১জুন) সকাল ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সদ্য বিদায়ী ইউএনও মো.মঈনুল হকের কাছ থেকে তার দায়িত্ব বুঝে নেন ফারজানা আক্তার। সর্বশেষ টাঙ্গাইলে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ফারজানা আক্তার ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হয়ে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

পরে রাজবাড়ী, বরগুনা, গোপালগঞ্জের মুকসুদপুর ও ঢাকার ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

টুঙ্গিপাড়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি গর্বিত। সবার সহযোগিতা না পেলে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। তাই সকলের সহযোগিতায় উপজেলা প্রশাসন জনগনের কল্যানে কাজ করে যাবে ইনশাআল্লাহ ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *