ইমরুল আহসান
ডাকাতির ঘটনায় টুঙ্গিপাড়া থানায় রুজুকৃত মামলা নং-১০, তারিখ- ৩০/১০/২০২২ ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর মূল পরিকল্পনাকারী মোঃ আবু জোহানুর লিপু(৫৫), পিতা-মোঃ মোতালেব হোসেন, বাসা-রোড নং-১৬৪, বাড়ি নং-টি/৯৪, থানা-খালিশপুর, জেলা-খুলনাকে গত ইং ০৫/০৭/২০২৩ তারিখ বিকাল ১৭.৩৫ ঘটিকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম এর নির্দেশনায়, বিশেষ পুলিশ সুপার গোপালগঞ্জের তত্বাবধানে একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় গোপালগঞ্জ শহরের পাবলিক হল মোড় থেকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে নগদ ৪৫,০২০/- টাকা উদ্ধার করা হয়। উক্ত আসামীকে অদ্য ০৬/০৭/২০২৩ ইং তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
