মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণের অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসন, পুলিশ সুপার  ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

শনিবার ২৪ জানুয়ারি  মো: আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, গোপালগঞ্জ; মো: হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ এবং লে. কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, পিএসসি, অধিনায়ক, গোপালগঞ্জ জেলায় মোতায়েনরত সেনা ইউনিট (১৯ ই বেঙ্গল) যৌথভাবে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে ছিল—

৬৩ নং দক্ষিণ হিরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়,

হিরণ ইসলামিয়া মাদ্রাসা,

৮৩ নং বহলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং

মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়।

পরিদর্শনকালে কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা, গোপালগঞ্জ; উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোটালীপাড়াসহ নির্বাচন ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই এই পরিদর্শনের মূল লক্ষ্য।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *