মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ২৫ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা, সঠিক তথ্য যাচাই এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, গুজব সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরাও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
