মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর পুঠিয়া উপজেলা উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ভরতমাড়িয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গত রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ঘরে থাকা ৭টি ছাগল আগুনে পুড়ে মারা যায়। এছাড়াও ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, মোঃ এন্তাজের মা এবং মোঃ পিন্টুর মায়ের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় দুই পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *