গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে পাওয়ার ট্রান্সফরমারে ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকালে লাগা আগুন আধাঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

আগুন নিয়ন্ত্রণে বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফ উদ্দিন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে কোনাবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ১০ মেগাওয়াট ট্রান্সফরমারে হঠাৎ আগুন লাগে। এসময় চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল। আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করেন এবং আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *