মোঃ আজাদ মিয়া
গাইবান্ধা (সদর) প্রতিনিধি
সুন্দরগঞ্জ থানার তত্ত্বাবধানে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাকিবুল ইসলামের নেতিৃতে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিকালে সুন্দরগঞ্জ থানাধীন ১০নং শান্তিরাম ইউনিয়নের মজুমদার হাটে মাছের আড়তের সেড ঘরে ৫০ লিটার দেশীয় চোলাই মদ বিক্রির সময় রাজিব মিয়া (২৭), কে আটক করেন। আসামী রাজিব মিয়া গাইবান্ধা সদরের লক্ষীপুর ইউনিয়নের খোর্দ্দ মালিবাড়ী মাঠ বাজার গ্রামের হাবিবুর রহমান হাবিব এর ছেলে।আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
