মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধ্যা ১৯:৩৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা এবং র্যাব-১৩ এর সহযোগীতায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন নতুন সোনাকান্দা এলাকায় একটি যৈাথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গাইবান্ধা জেলার সাঘাটা থানার মামলা নং-০৭ তারিখ-১৫/০৪/২০২৪ খ্রিঃ; ধারা-৩২৩/৩২৬/৩০৭/৫০৬/ সংযোজন-৩০২ পেনাল কোড-১৮৬০; পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার এজাহারনামীয় পলাতক একমাত্র প্রধান আসামি শ্রী রুপেন দাশ (৩৪), পিতা-খোঁকা দাশ, সাং-বোনারপাড়া, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা‘কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে হত্যাকান্ডটি সংগঠনের পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
