মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মুজিববর্ষের জমিসহ ঘরের দাবীতে গৃহহীন ও ভূমিহীনদের ঘরের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন (সোমবার) সকালে উপজেলা পরিষদ রোডে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম এ মতিন মোল্লার সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা জেএসডি’র সভাপতি আইয়ুব হোসেন সরকার, উপজেলা বাসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ওয়ার্কার্স পাটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লূৎফর রহমান, উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, উপজেলা জাতীয় কৃষক পাটির সভাপতি রবিউল আউয়াল বিএসসি, রিপোর্টাস ফোরামের সভাপতি শাহ আলম সরকার সাজু, রিপোর্টাস ইউনিটির সভাপতি ডিপটি প্রধান, ভূমিহীন আবু তালেব, সোলেমান, সুমি বেগম, মেনেকা বেগম। এ ছাড়া মানববন্ধনে সংহতি জানিয়েছেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ লিটন, উপজেলা কমিউনিষ্ট পাটির সাধারণ সম্পাদক আল মোবারক মামুন সহ অন্যরা। মানববন্ধনটি পরিচালনা করেন, গাইবান্ধা জেলা যুবমৈত্রীর সভাপতি,আশরাফুল ইসলাম।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *