হোসেন

গাইবান্ধার পূর্ব খামার বোয়ালী গাড়াকুরা এলাকায় লাভলী বেগমের ছেলে রাকিব ও রাজিব দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে এবং কিছু বহিরাগত যুবকসহ – সাত – আট জনের গাঁজা খাওয়ার আড্ডা বসায় ব্রিজে।
এতে করে এলাকার যুবক থেকে বড়রা মাদক সেবনে জরিয়ে পড়ত। যার প্রভাব ফেলছে যুব সমাজের উপর। স্থানীয় সূত্রে জানা যায় লাভলী বেগম ও তার পরিবারসহ ঢাকায় দীর্ঘদিন বসবাস করতেন। স্বাবলম্বী হয়ে গ্রামে এসে জায়গা কিনে বাড়ি করে ও একটি মুদির দোকান দেয়।সেই দোকান থেকে মাদক বিক্রি করতো। এক পর্যায়ে হাফিজার মিয়ার ছেলে মাদক এ আসক্ত হয়ে পরে। এলাকার যুব সমাজ সহ্য করতে না পেরে লাভলী বেগম কে গাঁজা বিক্রি করতে নিষেধ করা হয়।এতে ক্ষিপ্ত হয়ে বেপরোয়া ছেলে আরো প্রসারিত করে মাদকের ব্যবসায়। এলাকার যুব সমাজ এতে বাধা দিলে ০৮ এপ্রিল দুই পক্ষে সংঘাতে জড়িয়ে পরে।বিষয়টি চেয়ারম্যান কে জানালে দ্রুত সমাধানের ব্যবস্থা নেয় কিন্তু দুই পক্ষ থানায় উপস্থিত হইয়া অভিযোগ করে। পরবর্তীতে দুই পক্ষের অভিযোগ থানায় নেওয়া হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *