মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

“এসো বই পড়ি,নিজেকে আলোকিত করি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নে স্থানীয় যুব সমাজের উদ্যোগে কিশামত ফলিয়া গণ পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে উদ্বোধন অনুষ্ঠানে মাওলানা কাজী আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন,কঞ্চিপাড়া ডিগ্রী মহা বিদ্যালয়ের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাহিত্যক সরোজ দেব,এক টাকার মাষ্টার নামে খ্যাত শিক্ষক লুৎফর রহমান, বইঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান, ইউপি সদস্য রমজান আলী, কিশামত ফলিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আকাশ ফারজী, সমাজসেবক .সুজানুর রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ

বক্তারা বলেন বই মানুষের পরম বন্ধু। বই কিনে কেউ কখনও দেউলিয়া হয় না। বই মানুষের জ্ঞান বৃদ্ধির সাথে সাথে মনুষ্যত্বকে বিকশিত করে। সমাজে বর্তমানে অবক্ষয়ের প্রধান কারণ হলো জ্ঞানের অভাব, ভালো মানসিকতার অভাব। তাই বেশি বেশি বই পড়ে তরুণ সমাজের অবক্ষয় রোধসহ জ্ঞানের আলোতে সমাজকে ফুটিয়ে তোলার আহবান জানান তারা।

তারা আরও বলেন সমাজকে এগিয়ে নিতে হলে জ্ঞানের বিকল্প কিছু নেই। আমরা বই পড়বো জ্ঞান অর্জন করতে। সবাই পাঠাগারে আসবো নিয়মিত বই পড়বো। আমাদের সমাজকে এগিয়ে নিতে কাজ করবে তাহলেই এই পাঠাগার গঠন সার্থক হবে। পাশাপাশি সমাজের সচেতন মহলকে এই পাঠাগারে জন্য সার্বিক উন্নয়নে সহযোগিতা করতে এগিয়ে আসতে হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *