মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলার সদর উপজেলার উত্তর খোলাহাটি তে বাড়িঘর বেদখলের উদ্দেশ্যে
সাবেক রেল কর্মচারীর স্ত্রী বৃদ্ধা সাহেরার বাড়িতে তালা লাগিয়েছে সন্ত্রাসীগণ।
পরিবারের অভিযোগ বাড়িঘর বেদখলের উদ্দেশ্যে

বৃদ্ধা সাহেরা কে এক কাপড়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে পার্শ্ববর্তী বাড়ির আউয়াল, ঈদুল ,আলাল সহ সন্ত্রাসী ব্যক্তিগণ।
সংবাদ সম্মেলনে সাহেরা বেগমের কন্যা মোছাঃ রত্না বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন তার মা বৃদ্ধা অসহায় স্বামীহারা সাহেরা বেগমকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য জায়গা জমি বেদখলের পায়তারা করছে সন্ত্রাসী ব্যক্তিগণ।
তাদের ভয়ে এলাকার কেউ পাশে দাঁড়াতে সাহস পাচ্ছে না বলে তিনি জানান। উত্তর খোলাহাটি গ্রামের রেল কর্মচারী মৃত্যু গোলজার রহমান এর
রেখে যাওয়া বাড়ি ও জায়গা বেদখলের জন্য উঠেপড়ে

লেগেছে একটি কুচক্রী মহল।
অদ্য ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫ ঘটিকার সময় সাপ্তাহিক কাটাখালী পত্রিকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রত্না বেগম সন্ত্রাসীদের কবল থেকে বাড়ি

ঘরের তালা মুক্ত করতে এবং বৃদ্ধা সাহেরার নিরাপত্তা দিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
বিষয়টি এলাকার জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কে জানানোর পরেও কোন সূরা হয়নি। গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে রত্না বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *