স্থানীয় প্রতিনিধি
খুলনা -০৬ আসনে মনোনয়নের ন্যায় নির্বাচনে ও চমক দেখিয়েছেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান। তিনি প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম কে প্রায় ৫৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জেলার কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে খুলনা -০৬ আসন গঠিত। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে চমক দেখান মোঃ রশীদুজ্জামান। কোন আলোচনার কেন্দ্র বিন্দুতে না থেকে ও দলীয় মনোনয়ন পেয়ে সবাই কে চমকে দেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান। এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। জেলার গুরুত্বপূর্ণ এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২হাজার ৩১৬ জন। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই উপজেলার ১৪২ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে ১ লাখ ৩ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারি ভাবে মোঃ রশীদুজ্জামান খুলনা -০৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২৬১ ভোট।

বিস্ময়কর এ বিজয় মোঃ রশীদুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাইকগাছা কয়রার দলীয় নেতাকর্মী কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেছেন। তিনি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে সহিংসতা না করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *